বগুড়ায় আন্তঃ শ্রেণি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

বগুড়ার শহীদ দানেশ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের আন্তঃ শ্রেণি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করা হয়েছে। ফাইনাল খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বগুড়া সদর উপজেলার বাঘোপাড়া স্কুল চত্বরে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এমপির সহধর্মিণী মনোয়ারা বেগম কল্পনা। ফাইনাল খেলায় উপস্থিত ক্রীড়ামোদী দর্শকদের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।

ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ দানেশ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল। এসময় তার সহধর্মিণী শামীমা চৌধুরী রুনা উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, গোকুল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হক টুকু, সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আল আমিন পেস্তা, সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাজেরা বেগম। স্বাগত বক্তব্য রাখেন শহীদ দানেশ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাছরিন আক্তার।

শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ বিনোদনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

বগুড়ায় আন্তঃ শ্রেণি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

আপলোডের সময় : 10:52:40 pm, Thursday, 17 September 2026