দলের সিদ্ধান্তই চূড়ান্ত, নিজেদের মধ্যে বিভেদ নেই: হাকিম রিন্টু

নির্বাচন সামনে রেখে নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখার বার্তা দিয়েছেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু। তিনি বলেছেন, ভোটের মাঠে দলের নেতাকর্মীরা একে অপরের প্রতিপক্ষ নন, বরং প্রতিযোগী।

বৃহস্পতিবার নন্দীগ্রাম উপজেলার ৩ নম্বর ভাটরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আব্দুল হাকিম রিন্টু বলেন, নিজেদের মধ্যে মতের পার্থক্য থাকতে পারে, তবে রাজনৈতিকভাবে তারা বিভক্ত নন। বিএনপি ও জনগণ যে সিদ্ধান্ত দেবে, সেটিই তাদের চূড়ান্ত সিদ্ধান্ত এবং দলের সিদ্ধান্তের বাইরে তাদের আলাদা কোনো অবস্থান নেই।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে নেতাকর্মীরা একসঙ্গে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন। তাই আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে পারস্পরিক সৌহার্দ্য ও সাংগঠনিক ঐক্য বজায় রাখার আহ্বান জানান তিনি।

সভায় নন্দীগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও চেয়ারম্যান প্রার্থী আবু বক্কর সিদ্দিক রঙ্গিনসহ রাকিব তালুকদার, মো. ইউনুছ, মো. হাফিজ, আল-তৌহিদ, সিহাব, মিজানুর, রুবেল, সোহান, শামিম রেজা ও শহিদুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

দলের সিদ্ধান্তই চূড়ান্ত, নিজেদের মধ্যে বিভেদ নেই: হাকিম রিন্টু

আপলোডের সময় : 11:35:26 pm, Thursday, 17 September 2026