তানোরে সারের ন্যায্যমূল্য ও সারসংকট নিরসনে কৃষকদের মানববন্ধন

রাজশাহীর তানোরে সারসংকট মোকাবিলা, সরকারি নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিতকরণ এবং কৃষকদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য পাওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় তানোর থানা মোড়ে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়, যেখানে স্থানীয় কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা সার সরবরাহে অনিয়ম এবং চড়া দামে সার বিক্রির কঠোর সমালোচনা করেন। কৃষকদের দাবি, অবিলম্বে সার বিক্রিতে চলমান অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং কৃষকের চাহিদামতো সার সরবরাহ নিশ্চিত করতে হবে। এছাড়া কৃষি খাতে চলমান বৈষম্য ও বঞ্চনা নিরসনে দীর্ঘমেয়াদী সংস্কার ও নজরদারি বাড়ানোর দাবি জানান তারা।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ জামাল কাদরী, সংগঠনের সদস্য ওসমান গনি এবং তানোর আঞ্চলিক শাখার সদস্যসচিব আজাহার উদ্দিন। দাবিগুলো প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতে মানববন্ধন শেষে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

তানোরে সারের ন্যায্যমূল্য ও সারসংকট নিরসনে কৃষকদের মানববন্ধন

আপলোডের সময় : 10:50:18 am, Friday, 18 September 2026