
বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল গাইবান্ধা জেলা শাখার ৩১ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নবগঠিত এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক একরামুল হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন কমিটিতে মোঃ রাসেল মিয়াকে সভাপতি এবং মোঃ ফয়সাল রহমান মুরাদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মইনুল ইসলাম নয়ন। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ইজহারুল ইসলাম ও মোঃ আসাদুজ্জামান। সিনিয়র যুগ্ম-সম্পাদক পদে রয়েছেন মোঃ শাহাদাৎ হোসেন মিশুক। যুগ্ম-সম্পাদক করা হয়েছে মোঃ হাফিজুল ইসলাম জয় ও মোঃ মাহাবুবুর রহমানকে।
সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মোঃ শহিদুল হক। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোঃ জন মিয়া, মোঃ হামিদুর রহমান ও মোঃ হাসিবুল ইসলাম। প্রচার সম্পাদক মোঃ রাসেদ আহম্মেদ এবং দফতর সম্পাদক মোঃ রুমান রহমান।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মোঃ মোরদাস হোসেন সুইট, মোঃ আমজাদ হোসেন, মোঃ জমির হোসেন, মোঃ আরমান, মোঃ হারুন আর রশিদ, মোঃ শহিদুল ইসলাম, মোঃ সারোয়ার হোসেন, মোছাঃ সুলতানা হোসেন, মোছাঃ সুরাইয়া আক্তার, মোঃ মোস্তাফিজুর রহমান ডালেস, মোঃ রেজওয়ানুল হক (নির্যাস), মোঃ আসাদুজ্জামান সেতু, মোঃ জাহিদ আহম্মেদ হিরা, মোঃ মোমিনুল ইসলাম, মোঃ সাগর, মোঃ ইফাত মিয়া ও মোঃ কোরবান মিয়া।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, নবগঠিত কমিটির মাধ্যমে গাইবান্ধা জেলায় জাতীয়তাবাদী তরুণ দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি 























