
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা সদর থানা বিএনপির উদ্যোগে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সদর থানা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল।
সভায় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোন্নাফ আলমগীর, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান নাদিম, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিক পিটন, হারুন অর রশিদ রাহাত খান, জেলা যুবদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম লিপনসহ দলটির নেতাকর্মীরা বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মকছুদার রহমান মাস্টার।
বক্তারা তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার পাশাপাশি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সাধারণ মানুষের কাছে গিয়ে দলের পক্ষে জনমত গঠন এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় থাকার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
এ সময় দলের নীতি ও নির্দেশনার আলোকে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।
সভা শেষে গাইবান্ধা সদর উপজেলার ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে আগ্রহী ব্যক্তিদের তালিকা করা হয়।
মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি 



















