1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনায় চাঞ্চল্যকর ০৫ জন হত্যা মামলার আসামী গ্রেফতার  - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনায় চাঞ্চল্যকর ০৫ জন হত্যা মামলার আসামী গ্রেফতার 

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ২০৩ বার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : খুলনা র‍্যাব -৬ ডুমুরিয়া থানাধীন রানাই গ্রামে অভিযান চালিয়ে একই পরিবারের ৪ জনসহ মোট ৫ জনকে ড্রাম ট্রাক চালিয়ে চাপা দিয়ে হত্যার ঘটনার অন্যতম আসামি সজিব হাসান রাজুকে গ্রেফতার করে।

ডুমুরিয়া থানার মামলা সুত্রে জানা যায়, খুলনায় সড়ক দুর্ঘটনায় ড্রাম ট্রাক চালিয়ে ইজি বাইককে চাপা দিয়ে একই পরিবারের ০৪ জনসহ মোট ০৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ইজি বাইকের ০২ জন আরোহী। গত ১০ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ বেলা তিনটা দশ মিনিটের সময় সময় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া থানাধীন আগরদহ গ্রামে আগরদহ কালভার্ট নামক স্থানে বিপরিত দিক থেকে আসা লাইসেন্সবিহীন ও অপ্রশিক্ষিত চালক কর্তৃক একটি ড্রাম ট্রাক বেপরোয়া গতিতে সামনে থাকা একটি ইজি বাইককে চাপা দেয়। ঘটনাস্থলে ইজি বাইকটি দুমরে মুচড়ে যায় ও ০৫ জন আরোহী নিহত হয় এবং ০২ জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে ভিকটিমের কাকাতো ভাই বিশ্বজিৎ ঢালি (৪৩) বাদী হয়ে আসামীর বিরুদ্ধে খুলনা জেলার ডুমুরিয়া থানায় সড়ক পরিবহন আইনে একটি অজ্ঞাতনামা মামলা দায়ের করেন। ঘটনাটি বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই র‌্যাব-৬, খুলনার একটি আভিযানিক দল আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।

খুলনা র‍্যাব -৬ সুত্রে জানা যায়, স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির মাধ্যমে এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত চাঞ্চল্যকর সড়ক দুর্ঘটনায় হত্যা মামলার ড্রাম ট্রাকের চালক পালিয়ে কেএমপি খুলনার খানজাহান আলী থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি আজ ০৫ মার্চ ২০২৪সকাল ০৯.৩০ মিনিটের সময় কেএমপি খানজাহান আলী থানা এলাকায় অভিযান চালিয়ে করে আসামী ১। মোঃ সজিব হাসান সাজু(২৪), পিতা-অহিদুজ্জামান খান, সাং-রানাই,ডুমুরিয়া খুলনা থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে খুলনা জেলার চুকনগর হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights