
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ১১নং খোর্দ্দ কোমরপুর ইউনিয়ন পরিষদে দুটি সিসি ক্যামেরা ও একটি ব্যানার ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) রাতে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে দুর্বৃত্তরা ইউনিয়ন পরিষদে স্থাপিত দুটি সিসি ক্যামেরা এবং একটি ব্যানার ভাঙচুর করে। তবে কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি 



















