1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোরে ৬ টি আসনের বিপরীতে জাতীয় পার্টির ১০ নেতার দলীয় মনোনয়ন সংগ্রহ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোরে ৬ টি আসনের বিপরীতে জাতীয় পার্টির ১০ নেতার দলীয় মনোনয়ন সংগ্রহ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১৫২ বার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : দলীয় শক্তির পরীক্ষা দিতে জানুয়ারিতে অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের প্রার্থী দেবে জাতীয় পার্টি। এবার যশোরের ৬টি আসনের বিপরীতে ১০ নেতা  দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন বলে জানা গেছে। যশোর-১ (শার্শা) আসনে  আখতারুজ্জামান যশোর-২ (ঝিকরগাছা – চৌগাছা) আসনে অধ্যাপক রেজাউল হোসেন ও মুফতি ফিরোজ শাহ, যশোর-৩ (সদর)  আসনে মুফতি নুরুল আমিন, সাদেক আহমেদ নিপু ও জাহাঙ্গীর আলম, যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে অ্যাডভোকেট জহিরুল ইসলাম, যশোর-৫ (মণিরামপুর) আসনে এম এ হালিম এবং যশোর- ৬ (কেশবপুর) আসনে হাবিবুর রহমান হাবিব ও জি এম হাসান।  ২১ নভেম্বর থেকে  শুরু হওয়া  দলীয় মনোনয়ন বিক্রি এবং জমাদানের সময়সীমা আজ শেষ হচ্ছে।   পার্টির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শরিফুল ইসলাম সরু চৌধুরী জানান, জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেয়ার  প্রস্তুতি শুরু করেছে।  তারই অংশ হিসেবে ৩০০ আসনেই  দলীয় প্রার্থী নির্বাচনের কাজও শেষ প্রান্তে। তিনি বলেন, বৃহস্পতিবার (আজ) পর্যন্ত দলীয় মনোনয়ন বিতরণ এবং জমা প্রদান করা যাবে।  পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ রাষ্ট্রপতির সাথে দেখা করে নির্বাচন পেছানোর আবেদন করেছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com