
সাগর কুমার বাড়ই , খুলনাঃ খুলনা প্রেসক্লাবে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় দৈনিক ভোরের দর্পণের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।মঙ্গলবার (৫ মার্চ ) এ কর্মসূচি উদযাপন করে খুলনা ব্যুরো অফিস।
দুপুর ১২ টায় খুলনা প্রেসক্লাবের মেম্বার লাউঞ্জে কেক কেটে কর্মসূচির সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ ।
দৈনিক ভোরের দর্পণের খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান জাহাঙ্গীর আলম রায়হানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম , খুলনা সংবাদপত্র পরিষদের সভাপতি মোহাম্মদ আলী সনি ,খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ , খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খাঁন রিয়াজ ,খুলনা টিভি রিপোটার্স ইউনিটির সভাপতি মল্লিক সুধাংশু।
অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল , শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি এস এম নুর হাসান জনি , ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন খুলনার সভাপতি মো. জাহিদুল ইসলাম , খুলনা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আলমগীর হান্নান , কোষাধ্যক্ষ দিলীপ বর্মন , প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এসএম মনিরুজ্জামান , দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিনের বার্তা সম্পাদক মিলন হোসেন , দৈনিক ভোরের দর্পণের খুলনা সদর প্রতিনিধি জিয়াউল ইসলাম , সাংবাদিক দেবব্রত রায় , কামরুল আহসান , হাসানুর রহমান তানজির , বাহাউদ্দীন বাহার , ওবায়দুল হক তালুকদার , ইমাম হোসেন সুমন , পাইকগাছা প্রতিনিধি আবুল হাশেম , ফকির গোলাম রসুল , ডা: মনিরুজ্জামান মনির , জাহিদ হোসেন হিরু , নজরুল ইসলাম বিশাল ,
তুফান গাইন , ডা: দীপঙ্কর , খুলনা হকার্স ইউনিয়নের সদস্য শাহজাহান মুন্সী সহ খুলনায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।