গোবিন্দগঞ্জে ২০০০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে ২,০০০ (দুই হাজার) পিস ইয়াবাসহ মোঃ শাহিন সরকার (৩৯) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), গাইবান্ধা জেলা কার্যালয়।
​গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধার একটি চৌকস দল ঢাকা-রংপুর মহাসড়কের বোয়ালিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে তল্লাশি চালিয়ে অভিযুক্তের কাছে থাকা ব্যাগ থেকে ২০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
​আটককৃত মোঃ শাহিন সরকার (৩৯)-এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকমুক্ত সমাজ গঠনে মহাসড়ক ও মাদকপ্রবণ এলাকাগুলোতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জুলাই গণহত্যায় কুষ্টিয়ার হানিফসহ চারজনের রায় বৃহস্পতিবার

Verified by MonsterInsights

গোবিন্দগঞ্জে ২০০০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি আটক

আপলোডের সময় : 08:51:53 pm, Monday, 21 September 2026