
সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে রূপসা উপজেলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২১ শে আগস্ট (সোমবার) সকালে খুলনা জেলার রূপসা উপজেলা বিআরডির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন রূপসা উপজেলা পিএফজির কো-অর্ডিনেটর খান আনোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শাহনাজ ইসলাম, অ্যাম্বাসেডর রবিউল ইসলাম, সদস্য কৃষ্ণ গোপাল সেন, সাংবাদিক এম. মুরশীদ আলী, আঃ মজিদ শেখ, বাকির হোসেন, গোপাল কুশারি, গীতা রানী মহলি, তাপস কুন্ডু, আবুল হাসান, শশাঙ্ক বৈরাগী, সাধনা রানী পাল, অনিকা পাল প্রমুখ।
স্টাফ রিপোর্টার 



















