পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে গাইবান্ধায় যুবদলের সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে গাইবান্ধায় সমাবেশ ও মিছিল করেছে জেলা যুবদল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে জেলা যুবদলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী।

সমাবেশে বক্তব্য দেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। পরে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে আবারও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহামুদুন নবী টিটুল। এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, পৌর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদ, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম লিপন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ সেকেতুর রব অনিক ও প্রচার সম্পাদক অনিক ফেরদৌস।

সমাবেশ ও মিছিলে সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ইউনুস আলী দুখু, সদস্য সচিব অ্যাডভোকেট খন্দকার আল আমিন, পলাশবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর সরকার মিনু, সুন্দরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহমানসহ জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সিডনির নতুন আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম যাত্রীবাহী ফ্লাইটের যাত্রা শুরু

Verified by MonsterInsights

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে গাইবান্ধায় যুবদলের সমাবেশ ও মিছিল

আপলোডের সময় : 08:40:40 pm, Tuesday, 22 September 2026