নন্দীগ্রামে ভিডব্লিউবি চাল বিতরণ: ৪২১ জন কার্ডধারীর মাঝে খাদ্য সহায়তা

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় দুস্থ ও অসহায় নারীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন-এর সার্বিক তত্ত্বাবধানে মোট ৪২১ জন তালিকাভুক্ত কার্ডধারীর মাঝে এ চাল বিতরণ করা হয়। এসময় তদারকি কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন দেবাশীষ কুন্ডু।

চাল বিতরণ অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, সরকার দুস্থ ও পিছিয়ে পড়া নারীদের আর্থ-সামাজিক উন্নয়ন ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে ভিডব্লিউবি (সাবেক ভিজিডি) কর্মসূচি পরিচালনা করে আসছে। সঠিক সুবিধাভোগীদের হাতে এই চাল পৌঁছে দিতে ইউনিয়ন পরিষদ সর্বদা স্বচ্ছতার সাথে কাজ করছে।

এ সময় সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্যগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সরকারের এই চাল সহায়তা পেয়ে ইউনিয়নের অসহায় ও দুস্থ পরিবারগুলোর মাঝে সন্তোষ দেখা গেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

নন্দীগ্রামে ভিডব্লিউবি চাল বিতরণ: ৪২১ জন কার্ডধারীর মাঝে খাদ্য সহায়তা

আপলোডের সময় : 01:56:51 pm, Thursday, 24 September 2026