মোটরসাইকেলের তেলের ট্যাংকিতে সাড়ে ৬ কেজি গাঁজা, চালক পলাতক

গাইবান্ধা শহরের জেলখানা মোড় এলাকায় একটি মোটরসাইকেলের তেলের ট্যাংকির ভেতর থেকে ৬ কেজি ৪৫৪ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করেছে ট্রাফিক পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল চালক সেটি রেখে পালিয়ে যায়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জেলখানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো জেলখানা মোড়ে দায়িত্ব পালন করছিল ট্রাফিক পুলিশ। এ সময় একটি পালসার মোটরসাইকেলকে দাঁড়ানোর সংকেত দেওয়া হলে চালক মোটরসাইকেলটি রেখে দ্রুত পালিয়ে যায়।

পরে ট্রাফিক পুলিশ গাইবান্ধা সদর থানার পুলিশের সহযোগিতায় মোটরসাইকেলটিতে তল্লাশি চালায়। তল্লাশির একপর্যায়ে মোটরসাইকেলের তেলের ট্যাংকির ভেতরে সুকৌশলে রাখা গাঁজা পাওয়া যায়। পরে সাইড কভার খুলে মোট ৬ কেজি ৪৫৪ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়।

পলাতক চালককে শনাক্ত ও আটকের চেষ্টা করছে পুলিশ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সিডনির নতুন আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম যাত্রীবাহী ফ্লাইটের যাত্রা শুরু

Verified by MonsterInsights

মোটরসাইকেলের তেলের ট্যাংকিতে সাড়ে ৬ কেজি গাঁজা, চালক পলাতক

আপলোডের সময় : 08:20:54 pm, Thursday, 24 September 2026