সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গাইবান্ধায় মূলহোতাসহ গ্রেপ্তার ২

সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে একটি চক্রের মূলহোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—গোবিন্দগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর পশ্চিমপাড়া গ্রামের মো. আইদুল হোসেনের ছেলে মো. সোহেল মন্ডল (২৭) এবং মো. হাসেম আলীর ছেলে মো. হেলাল ইসলাম (২২)।

এসআরবি-১৩ সূত্রে জানা যায়, গত ২০ জুলাই নাটোর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মো. আমিনুল ইসলামের মোবাইল ফোনে কল করে প্রতারকরা জানায়, তার ছোট ছেলে তামিম আল মাহী কয়েকজন বন্ধুসহ মাদকসহ পুলিশের হাতে আটক হয়েছেন। এ সময় প্রতারকরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তার ছেলের কণ্ঠস্বর নকল করে বিশ্বাস অর্জনের চেষ্টা করে এবং ছেলেকে ছাড়িয়ে আনতে টাকা দাবি করে।

প্রতারকদের কথায় বিশ্বাস করে আমিনুল ইসলাম দুই দফায় নগদের মাধ্যমে মোট ৪০ হাজার টাকা পাঠান। পরে ছেলের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তিনি বুঝতে পারেন, প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন।

এ ঘটনায় আমিনুল ইসলাম বাদী হয়ে ২৫ সেপ্টেম্বর নাটোর সদর থানায় প্রতারণার অভিযোগে মামলা করেন। মামলাটির নম্বর ৫৯।

মামলার পরিপ্রেক্ষিতে এসআরবি-১৩-এর সিপিসি-৩ গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে সোহেল মন্ডল ও হেলাল ইসলামকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৯টি মোবাইল ফোন, একটি পাসপোর্ট ও নগদ ১৪ হাজার ১০০ টাকা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৩।

এসআরবি-১৩-এর দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা এ ধরনের প্রতারণার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১৩ জানিয়েছে, হত্যা, অপহরণ, ধর্ষণ, প্রতারণা ও চাঁদাবাজিসহ বিভিন্ন গুরুতর অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গাইবান্ধায় মূলহোতাসহ গ্রেপ্তার ২

আপলোডের সময় : 09:14:59 pm, Saturday, 26 September 2026