1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ফ্রান্সের উদ্দেশে স্পিকার শিরীন শারমিনের ঢাকা ত্যাগ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ফ্রান্সের উদ্দেশে স্পিকার শিরীন শারমিনের ঢাকা ত্যাগ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১৬৭ বার
ফ্রান্সের উদ্দেশে স্পিকার শিরীন শারমিনের ঢাকা ত্যাগ
সংগৃহীত ছবি : ড. শিরীন শারমিন চৌধুরী।

ইয়ুথ ডেস্ক : ফ্রান্সের প্যারিসে ‘উইমেন স্পিকার্স সামিটে’ যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

মঙ্গলবার (৫ মার্চ) দিবাগত রাত ১টার দিকে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্রান্সের উদ্দেশে যাত্রা শুরু করেন। সেখানে পৌঁছে আজ থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী সামিটে অংশ নেবেন স্পিকার।

ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলির আয়োজনে ওই সম্মেলনে যোগ দিতে স্পিকারের সফরসঙ্গী হয়েছেন জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এম. এ কামাল বিল্লাহ ও সার্জেন্ট অ্যাট আর্মস সাব্বির আহমেদ খান।

এছাড়া স্পিকারের স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইনও নিজ খরচে তার সফরসঙ্গী হয়েছেন। উল্লেখ্য, ফ্রান্স সফর শেষে স্পিকার ও তার সফরসঙ্গীরা আগামী ১০-১২ মার্চ যুক্তরাজ্যের লন্ডনে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের আয়োজনে ‘কমনওয়েলথ ৭৫ স্পেশাল সেলিব্রেশন’ শীর্ষক সম্মেলনেও অংশ নেবেন। ভ্রমণ শেষে আগামী ১৫ মার্চ স্পিকারের দেশে ফিরে আসার কথা রয়েছে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights