
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় জুয়ার আসর থেকে দুই বান্ডিল তাস ও নগদ ১৯ হাজার ১৬০ টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার, গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবি পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে গোবিন্দগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে গোবিন্দগঞ্জ পৌরসভাধীন ঝংকার ক্লাবে জুয়া খেলার সময় মোঃ ফারুক হোসেন ডাবলু (বকচর), মোঃ আশরাফুল ইসলাম (জগদিসপুর), মোঃ শাহজাহান ও রবি কুমার (বুজরুক বোয়ালীয়া), মোঃ শফিকুল (গবিন্দপুর), মোঃ মোকলেছুর রহমান (চকগবিন্দ), মোঃ রফিকুল ইসলাম (কালিকাডোবা) এবং মোঃ শাহাআলম সরকার (চকরহিমাপুর)কে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে জুয়ার আসর তল্লাশি করে দুই বান্ডিল তাস ও নগদ ১৯ হাজার ১৬০ টাকা উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত সামগ্রী জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার আটজনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ থানার মামলা নম্বর ৫৩, তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৬; মামলাটি জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৫ ধারায় করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গোবিন্দগঞ্জ এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি 



















