বাংলা কিউআর লেনদেনে বিরোধ নিষ্পত্তিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা

ডিজিটাল আর্থিক লেনদেনের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে বাংলা কিউআর (মার্চেন্ট পেমেন্ট) লেনদেনে বিরোধ নিষ্পত্তির জন্য একটি নতুন নীতিমালা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ সম্প্রতি এ সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে, যা আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হতে যাচ্ছে।

নতুন এই নিয়মের আওতায়, বাংলা কিউআর-এ কোনো লেনদেন ব্যর্থ হলে গ্রাহককে আর আলাদা করে অভিযোগ করার প্রয়োজন হবে না। লেনদেন ব্যর্থ হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে অর্থ ফেরতের প্রক্রিয়া শুরু করতে হবে। যদি তাৎক্ষণিকভাবে রিফান্ড প্রদান সম্ভব না হয়, তবে সর্বোচ্চ ৩০ মিনিটের মধ্যে সেই টাকা গ্রাহকের অ্যাকাউন্টে ফেরত দেওয়ার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।

একই ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবহারকারী গ্রাহক ও মার্চেন্টের মধ্যে বিরোধ তৈরি হলে তা তিন কর্মদিবসের মধ্যে সমাধান করতে হবে। তবে ভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে লেনদেনের ক্ষেত্রে জাতীয় পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি)-এর কেন্দ্রীয় ডিসপিউট ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে বিরোধ নিষ্পত্তি করা হবে। গ্রাহক লেনদেন সম্পন্ন হওয়ার ৪৫ দিনের মধ্যে অভিযোগ জানাতে পারবেন এবং অভিযোগ পাওয়ার পর ইস্যুকারী প্রতিষ্ঠানকে দুই কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত প্রদান করতে হবে। এছাড়া চার্জব্যাক বা আরবিট্রেশনসহ পুরো প্রক্রিয়াটি সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে শেষ করতে হবে।

অননুমোদিত লেনদেন, জালিয়াতি কিংবা কিউআর কোড পরিবর্তনের মতো স্পর্শকাতর অভিযোগের ক্ষেত্রেও কঠোর নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এসব অভিযোগের ক্ষেত্রে ৩০ দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করে অর্থ ফেরত বা প্রয়োজনীয় ক্ষতিপূরণের ব্যবস্থা নিতে হবে। কোনো প্রতিষ্ঠান এসব নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

বাংলা কিউআর লেনদেনে বিরোধ নিষ্পত্তিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা

আপলোডের সময় : 10:38:20 am, Monday, 28 September 2026