
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই দর গত মঙ্গলবার সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে। সর্বশেষ মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। একইসাথে ২১ ক্যারেটের ভরি প্রতি ২ হাজার ৯৯ টাকা কমিয়ে ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকায় নামিয়ে আনা হয়েছে। সনাতন পদ্ধতির সোনার দাম প্রতি ভরিতে ১ হাজার ১০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।
এর আগে সোমবার সকাল ১০টা থেকে কার্যকর হওয়া দরে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা, ২১ ক্যারেটের দাম ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা ছিল। বর্তমান বাজারমূল্যের সঙ্গে সমন্বয় করে এই মূল্য হ্রাস করা হয়েছে বলে জানিয়েছে বাজুস। এর আগে সোমবার সকাল ১০টা থেকে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করা হয়েছিল। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে করা হয়েছিল ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা।
সোনার পাশাপাশি রুপার দামও হ্রাস পেয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ১৭৫ টাকা কমিয়ে ৪ হাজার ৩১৬ টাকা এবং ২১ ক্যারেটের রুপার দাম একই পরিমাণ কমিয়ে ৪ হাজার ১৪১ টাকা করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের রুপার গহনার দাম ভরিতে ১৭৪ টাকা কমিয়ে ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১১৬ টাকা কমিয়ে ২ হাজার ৬৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই মূল্যতালিকা আজ থেকে দেশজুড়ে কার্যকর হয়েছে এবং বাজারে নির্ধারিত দরেই বেচাকেনা চলছে। ফলে বুধবার দেশের বাজারে নির্ধারিত নতুন দামেই সোনা বিক্রি হচ্ছে।
প্রতিনিধির নাম 

























