বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার কোনো প্রস্তাব দেওয়ার কথা সরাসরি অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই অবস্থানের পর মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ফলে বিশ্ববাজারে ফের বাড়তে শুরু করেছে অপরিশোধিত তেলের দাম। এর আগে মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ বাড়ার খবরে মঙ্গলবার দাম কিছুটা কমলেও বর্তমানে চিত্র পুরোপুরি উল্টো।

বুধবার (৩০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ১১ শতাংশ বেড়ে ১০৩ দশমিক ৭৩ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৩৪ সেন্ট বা শূন্য দশমিক ৩৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৯ দশমিক ৭২ ডলারে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৬ ডলার ছাড়িয়ে যাওয়ার রেকর্ডও গড়েছিল।

চলতি সেপ্টেম্বর মাসজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী, এ মাসে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৪ শতাংশ বৃদ্ধির পথে রয়েছে, যা জুলাইয়ের পর সবচেয়ে বড় মাসিক উল্লম্ফন। অন্যদিকে, একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম প্রায় ৪ শতাংশ বাড়ার পথে রয়েছে। হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের ওঠানামা তৈরি করেছে।

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

আপলোডের সময় : 11:32:37 am, Wednesday, 30 September 2026