
সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল-সৌদ এবং নেদারল্যান্ডসের রাজা উইলেম-আলেকজান্ডারের সঙ্গে পৃথকভাবে ফোনে কথা বলেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। গত মঙ্গলবার অনুষ্ঠিত এসব ফোনালাপে দ্বিপক্ষীয় সংহতির পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা গুরুত্বপূর্ণ বিষয়াশয় ঠাঁই পায়।
সৌদি যুবরাজের সঙ্গে আলাপে দুই দেশের মধ্যকার ভ্রাতৃত্বপূর্ণ সুসম্পর্কের প্রশংসা করেন কাতার প্রধান। একই সঙ্গে নানা খাতে যৌথ সহযোগিতা আরও গভীর করার উপায় খুঁজে বের করতে সম্মত হন দুই নেতা। আঞ্চলিক সংঘাত নিরসন ও শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে চলমান কূটনৈতিক উদ্যোগ নিয়ে আলোচনা করেন তারা।
অন্যদিকে নেদারল্যান্ডসের রাজার আহ্বানে আয়োজিত ফোনালাপে কাতার ও ডাচ দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার আলোকেও বাণিজ্যিক জলপথের নিরাপত্তা বিধান ও অবাধ নৌ-চলাচল নিশ্চিত করার ক্ষেত্রে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।
প্রতিনিধির নাম 

























