মাঝ আকাশে সহকর্মীর হামলা রুখে ১৭৪ জীবন বাঁচালেন পাইলট

দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমানে মাঝ আকাশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। ফ্লাইটের ককপিটে থাকা অপর এক পাইলট বিমানটি বিধ্বস্ত করার চেষ্টা করলে ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের সঙ্গে তার সংঘর্ষ বাঁধে। হামলাকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়া সত্ত্বেও ক্যাপ্টেন মাচ্ছার তাকে পরাস্ত করতে সক্ষম হন এবং বিমানটি নিরাপদ রাখার সুযোগ তৈরি করেন। শেষ পর্যন্ত বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

ভারতীয় এই পাইলটের বীরত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক বার্তায় তিনি ক্যাপ্টেন মাচ্ছারকে ‘সত্যিকারের নায়ক’ আখ্যা দিয়েছেন। নেতানিয়াহু বলেন, ককপিটে গুরুতর আহত হওয়ার পরেও যেভাবে তিনি হামলাকারীকে প্রতিহত করেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। তার দ্রুত সিদ্ধান্ত এবং সাহসিকতার কারণেই বিমানে থাকা ইসরায়েলি নাগরিকসহ মোট ১৭৪ জন যাত্রী ও ক্রু নিশ্চিত বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী আহত পাইলটের দ্রুত আরোগ্য কামনা করে জানান, তার সাহসিকতার জন্য পুরো জাতি কৃতজ্ঞ। ঘটনার পর থেকে ক্যাপ্টেন মাচ্ছার চিকিৎসাধীন রয়েছেন। রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে অসীম সাহস প্রদর্শন করায় আন্তর্জাতিক মহলেও ক্যাপ্টেন মাচ্ছারের প্রশংসা করা হচ্ছে। জীবন-মরণ পরিস্থিতিতে তার সাহস ও দ্রুত সিদ্ধান্তের কারণেই একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

মাঝ আকাশে সহকর্মীর হামলা রুখে ১৭৪ জীবন বাঁচালেন পাইলট

আপলোডের সময় : 09:57:24 am, Thursday, 1 October 2026