নেতানিয়াহুর পুনর্নির্বাচনে সমর্থন এড়িয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প

ইসরায়েলের আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পুনর্নির্বাচনের পক্ষে সরাসরি কোনো সমর্থন জানাতে অস্বীকৃতি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (১ অক্টোবর) টাইম ম্যাগাজিনে প্রকাশিত এক সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, নেতানিয়াহুকে আরও এক মেয়াদে দায়িত্ব দেওয়া উচিত কি না। জবাবে ট্রাম্প জানান, তিনি এখন আর রাজনীতিতে জড়িত নন এবং এখন তার প্রধান লক্ষ্য হলো ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায় সহায়তা প্রদান করা।

সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, বিরোধী প্রার্থী ও সাবেক সামরিক প্রধান গাদি আইজেনকোটের সঙ্গে ওয়াশিংটন আরও কার্যকরভাবে কাজ করতে পারবে কি না। এর উত্তরে ট্রাম্প বলেন, আইজেনকোট সম্পর্কে তিনি কোনো নেতিবাচক কথা শোনেননি। নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, অতীতে অনেকবারই মনে করা হয়েছে নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ার শেষ, যেমনটা তার নিজের ক্ষেত্রেও অনেকবার ধারণা করা হয়েছিল। তিনি আরও দাবি করেন, অতীতে নেওয়া নানা নীতির কারণে ইসরায়েলি নাগরিকদের মাঝে তার নিজের জনপ্রিয়তা প্রায় ৯৯ শতাংশ।

ইরানের সঙ্গে চলমান সংঘাত ও হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়েও ট্রাম্প বিস্তারিত আলোচনা করেন। তিনি জানান, শুরুতে চার থেকে আট সপ্তাহের একটি সামরিক অভিযানের পরিকল্পনা থাকলেও পরবর্তী সময়ে তিনি ইরানের সামরিক ও পারমাণবিক অবকাঠামো ব্যাপকভাবে ধ্বংস করার সিদ্ধান্ত নেন। এই বিস্তৃত পরিকল্পনার কারণেই অভিযান নির্ধারিত সময়ের চেয়ে দীর্ঘায়িত হয়। পরবর্তীতে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ গ্রহণ করে বলে তিনি দাবি করেন। ট্রাম্প জানান, ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিনিময়ে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, যা তিনি প্রত্যাখ্যান করেছেন।

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরবর্তী সময়ে ইরানে আবারও বিমান হামলা জোরদার করা হবে কি না—এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প প্রথমে তা ‘সম্ভব’ বলে উল্লেখ করলেও, পরক্ষণেই এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

নেতানিয়াহুর পুনর্নির্বাচনে সমর্থন এড়িয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প

আপলোডের সময় : 09:38:23 am, Friday, 2 October 2026