ইয়েমেন সরকারকে ৬০ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে সৌদি আরব

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে নতুন করে প্রায় ৬০ মিলিয়ন ডলারের বাজেট সহায়তা দিচ্ছে সৌদি আরব। দেশীয় মুদ্রায় এই সহায়তার পরিমাণ ২২ কোটি ৪০ লাখ সৌদি রিয়ালেরও বেশি। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ইয়েমেনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত মোহাম্মদ আল-জাবের এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, ইয়েমেন সরকারের আনুষ্ঠানিক অনুরোধ এবং সৌদি নেতৃত্বের নির্দেশনায় এই অর্থ বরাদ্দ করা হয়েছে। মূলত ‘সৌদি ডেভেলপমেন্ট অ্যান্ড রিকনস্ট্রাকশন প্রোগ্রাম ফর ইয়েমেন’ (এসডিআরপিওয়াই) এর মাধ্যমেই এই সহযোগিতা প্রদান করা হচ্ছে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে নতুন করে ৬০ মিলিয়ন ডলার বা ২২ কোটি ৪০ লাখ সৌদি রিয়ালের বেশি, অর্থাৎ প্রায় ৬ কোটি ডলারের বাজেট সহায়তা দিচ্ছে সৌদি আরব।

সৌদি রাষ্ট্রদূত জানিয়েছেন, হুতি গোষ্ঠীর ধারাবাহিক হামলায় ক্ষতিগ্রস্ত ইয়েমেনের সম্পদ, জনস্বার্থ এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই নতুন অর্থ সহায়তা ইয়েমেনের বর্তমান সরকারের নিয়মিত আর্থিক প্রবাহ নিশ্চিত করতে, রাজস্ব নীতিকে শক্তিশালী করতে এবং সাধারণ জনগণের ক্রয়ক্ষমতা বাড়াতে ভূমিকা রাখবে। দীর্ঘমেয়াদী সংঘাত ও চরম অর্থনৈতিক সংকটে থাকা দেশটির সরকারি প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা টিকিয়ে রাখতে এই সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রিয়াদ।

চলতি বছরের শুরু থেকেই ইয়েমেনের জ্বালানি, উন্নয়ন এবং সরকারি সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সৌদি আরব নিয়মিত সহায়তা প্যাকেজ ঘোষণা করে আসছে। রিয়াদের তথ্যমতে, ইয়েমেন জুড়ে এসডিআরপিওয়াই বর্তমানে শিক্ষা, স্বাস্থ্য, পানি, জ্বালানি, পরিবহন, কৃষি ও মৎস্যসহ আটটি প্রধান খাতে ২৬৮টি উন্নয়ন প্রকল্প নিয়ে কাজ করছে। এসব প্রকল্পের মাধ্যমে দেশটির অবকাঠামোগত উন্নয়ন ও জনসেবা নিশ্চিত করার চেষ্টা চলছে।

বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে এসডিআরপিওয়াইয়ের মাধ্যমে এ পর্যন্ত মোট ১ দশমিক ১৪ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করা হয়েছে। রিয়াদ কর্তৃপক্ষের ভাষ্যমতে, ইয়েমেনের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং সরকারি সংস্থাগুলোর কার্যক্রম সচল রাখার লক্ষ্যেই এই দীর্ঘমেয়াদী সহায়তা অব্যাহত রাখা হয়েছে। সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যেও ইয়েমেনি জনগণের পাশে দাঁড়ানোই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

ইয়েমেন সরকারকে ৬০ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে সৌদি আরব

আপলোডের সময় : 09:36:06 am, Saturday, 3 October 2026