ইসরায়েলি আকাশসীমায় বিমান বিধ্বস্তের পরিকল্পনা করেছিলেন ফ্লাইদুবাইয়ের পাইলট

ফ্লাইদুবাই এয়ারলাইন্সের এক সহকারী পাইলট ইসরায়েলের আকাশসীমায় বিমান বিধ্বস্ত করার পরিকল্পনা করেছিলেন বলে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে উঠে এসেছে। ওমানের নাগরিক হামাম আল হামামির জন্ম সংযুক্ত আরব আমিরাতে। তার বাবা ওমানি এবং মা সিরীয় বংশোদ্ভূত। তিনি তার জীবনের বড় একটি সময় সিরিয়ায় কাটিয়েছেন, যেখানে তিনি উগ্রপন্থি মতাদর্শে প্রভাবিত হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। দুবাই থেকে তেল আবিব রুটের একটি বিমানে নাশকতার চেষ্টা এবং ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের ওপর হামলার ঘটনায় তিনি অভিযুক্ত।

উগ্রপন্থি মতাদর্শ গ্রহণের ঝুঁকি থাকায় ওমানেই তাকে উড্ডয়ন থেকে নিষিদ্ধ করা হয়েছিল। এর আগে ২০২৪ সালে ওমান এয়ারের সহকারী পাইলট হিসেবে প্রশিক্ষণ গ্রহণের সময় তার কাছে উগ্রপন্থি বিভিন্ন উপকরণ পাওয়া গিয়েছিল। এরপর তাকে প্রশাসনিক পদে সরিয়ে দেওয়া হলেও পরবর্তীতে ফ্লাইট পরিচালনায় নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে এই নিষেধাজ্ঞা সত্ত্বেও ফ্লাইদুবাই তাকে নিয়োগ দেয়, যার ফলে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যকার সংবেদনশীল রুটে বিমান চালানোর সুযোগ পান তিনি।

সিএনএনের তথ্যমতে, হামাম আল হামামি ফ্লাইদুবাইয়ে মাত্র আট মাস কর্মরত ছিলেন। তার একটি মুছে ফেলা লিংকডইন প্রোফাইলের তথ্যানুযায়ী, তিনি ওমান এয়ারে সাত বছর দায়িত্ব পালনের পর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে চাকরি ছাড়েন। এরপর ২০২৫ সালের জুন মাসে রয়্যাল এয়ার মারকোতে যোগ দেন এবং চলতি বছরের জানুয়ারি মাসে ফ্লাইদুবাইয়ে কাজ শুরু করেন। ফ্লাইদুবাইয়ের ঘটনার মাত্র নয় ঘণ্টার মাথায় তার ওই প্রোফাইল থেকে দুটি উস্কানিমূলক পোস্ট দেওয়া হয়েছিল। মুছে ফেলা একটি লিংকডইন প্রোফাইলে হামাম আলহামামি নামের এক ব্যক্তির পরিচয় পাওয়া গেছে।

প্রথম পোস্টে বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানের ককপিটের কয়েকটি ভিডিও ছিল, যেখানে একটি ইসরায়েলি এল আল বিমানকে জুম করতে দেখা যায়। ভিডিওর শেষে আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরি এবং ২০০৯ সালে যুক্তরাষ্ট্রে আত্মঘাতী হামলায় জড়িত হামাম খলিল আবু-মুলাল আল-বালাওয়ির ছবি প্রদর্শিত হয়। অন্য একটি পোস্টে এআই প্রযুক্তিতে তৈরি পবিত্র মক্কা, মদিনা ও জেরুজালেমের ছবি ছিল এবং এর সাথে যুক্ত কবিতায় আত্মমর্যাদা ও মৃত্যুকে ভয় না পাওয়ার কথা উল্লেখ ছিল। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, তার মুছে ফেলা এক্স অ্যাকাউন্ট থেকে তাকে গভীরভাবে ধর্মপ্রাণ ও নারীবিদ্বেষী হিসেবে শনাক্ত করা হয়েছে। ভিডিওর শেষে আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর সংগঠনটির নেতৃত্ব দেয়া আয়মান আল-জাওয়াহিরির একটি ছবি এবং ২০০৯ সালে যুক্তরাষ্ট্রে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে ৯ জনকে হত্যা করা হামাম খলিল আবু-মুলাল আল-বালাওয়ির একটি ছ। ছবির পেছনে থাকা কবিতায় অপমান মেনে না নেয়া, মৃত্যুকে ভয় না পাওয়া এবং নিজের মর্যাদা রক্ষার কথা বলা হয়েছিল বলে সিএনএন জানিয়েছে। এতে মক্কা, মদিনা ও জেরুজালেমে ইসলামের তিন পবিত্র স্থান দেখানো হয়।

গত সপ্তাহের শুরুর দিকে ঘটে যাওয়া এই নাশকতার ঘটনায় বিমানটিতে ২৪ শিশুসহ ১৭০ জনের বেশি যাত্রী ছিলেন। বোয়িং ৭৩৭ বিমানটি যখন ৩৪ হাজার ফুট উচ্চতায় উড়ছিল, তখন তিনি ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে ছুরিকাঘাত করেন। এই বিশৃঙ্খল পরিস্থিতিতে বিমানটি প্রতি মিনিটে প্রায় ২৩ হাজার ফুট গতিতে নিচে নামতে শুরু করে এবং একপর্যায়ে এটি প্রায় ১৫ হাজার ৬০০ ফুট উচ্চতায় নেমে আসে।

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

ইসরায়েলি আকাশসীমায় বিমান বিধ্বস্তের পরিকল্পনা করেছিলেন ফ্লাইদুবাইয়ের পাইলট

আপলোডের সময় : 09:57:44 am, Saturday, 3 October 2026