এক রাতেই তিনবার ভূমিকম্প, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় আতঙ্ক

শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১২ মিনিট থেকে ১টা ২৭ মিনিটের মধ্যে ভারত, মিয়ানমার ও বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় তিন দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে গভীর রাতে চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ফেনী ও নোয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্রের (ইএমএসসি) তথ্যমতে, প্রথম কম্পনটি আঘাত হানে রাত ১২টা ১২ মিনিটে। মিয়ানমার ও বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় হওয়া ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৯। এক রাতেই পরপর তিন দফা ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের মিজোরাম-ত্রিপুরা ও মিয়ানমার সীমান্তবর্তী এলাকা।

এর মাত্র এক মিনিট পরই রাত ১২টা ১৩ মিনিটে বাংলাদেশ ও ভারতের মিজোরামের লুংলেই এলাকায় ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। এর রেশ কাটতে না কাটতেই রাত ১টা ২৭ মিনিটে ত্রিপুরার আগরতলায় ৩ দশমিক ৮ মাত্রার আরেকটি মৃদু কম্পন অনুভূত হয়। এই শেষোক্ত ভূমিকম্পের প্রভাব রাজধানী ঢাকা পর্যন্ত বিস্তৃত ছিল। অল্প সময়ের ব্যবধানে পরপর তিনটি ভূকম্পন সংঘটিত হওয়ায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক দেখা দেয়।

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

এক রাতেই তিনবার ভূমিকম্প, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় আতঙ্ক

আপলোডের সময় : 09:42:51 am, Sunday, 4 October 2026