
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস উপকূলের কাছে ছয়জন আরোহী নিয়ে একটি মেডিকেল ফ্লাইট নিখোঁজ হয়েছে। গালফস্ট্রিম জি-১০০ মডেলের বিমানটি বারমুডার এলএফ ওয়েড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটে বোস্টনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। পরিকল্পনা অনুযায়ী, স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে বিমানটির বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল।
মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, মাঝ আকাশে হঠাৎ বিমানটির রেডিও ও রাডার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর আগে বিমানটি প্রায় ২৪ হাজার ফুট উচ্চতা থেকে হঠাৎ দ্রুত নিচে নেমে আসে। ঘটনার পরপরই স্থানীয় সময় রাত ১টার পর থেকে মার্কিন কর্তৃপক্ষ আকাশ ও সমুদ্রপথে উদ্ধার অভিযান শুরু করেছে। নিখোঁজ হওয়া ফ্লাইটটির সন্ধানে এখনও তল্লাশি চালানো হচ্ছে।
প্রতিনিধির নাম 

























