
সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি সামরিক বাহিনীর বারবার অনুপ্রবেশ এবং বিতর্কিত সামরিক অবকাঠামো ‘সোফা ৫৩’ নির্মাণের কাজ পুনরায় শুরুর তীব্র নিন্দা জানিয়েছে কাতার ও জর্ডান। রোববার (৪ অক্টোবর) আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে মধ্যপ্রাচ্যের এই দুই দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক উদ্বেগের বিষয়টি প্রকাশ করা হয়। সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করে দেশটির ভূখণ্ডে ইসরায়েলি সামরিক বাহিনীর অব্যাহত অনুপ্রবেশ এবং সামরিক অবকাঠামো ‘সোফা ৫৩‘ এর নির্মাণকাজ পুনরায় শুরু করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কাতার ও জর্ডান।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কুনেইত্রা অঞ্চলের গ্রামীণ এলাকায় ইসরায়েলের এ ধরনের কর্মকাণ্ড সিরিয়ার সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। একে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করেছে দোহা।
একইভাবে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ইসরায়েলের এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছে। তারা স্পষ্টভাবে জানিয়েছে, সিরিয়ার অভ্যন্তরীণ ভূখণ্ডে এ ধরনের সামরিক কার্যক্রম পরিচালনা করা আন্তর্জাতিক নিয়মকানুনের চরম লঙ্ঘন।
স্থানীয়ভাবে ‘দ্য গ্রেট স্টর্ম’ বা মহাসুউচ্চ ঝড় নামে পরিচিত ‘সোফা ৫৩’ হলো পরিখা, মাটির বাঁধ এবং সামরিক সড়কের সমন্বয়ে গঠিত একটি নিরাপত্তা বলয়। ১৯৭৪ সালের সামরিক প্রত্যাহার ও যুদ্ধবিরতি চুক্তির অধীনে থাকা বাফার জোনের অভ্যন্তরে ২০২২ সাল থেকে সিরিয়ার কুনেইত্রা অংশে এটি নির্মাণ করে আসছে ইসরায়েল। সম্প্রতি ওই এলাকায় নতুন করে নির্মাণ ও সামরিক কর্মকাণ্ড শুরু করায় আরব বিশ্বের দেশ দুটি এই তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করল।
প্রতিনিধির নাম 

























