গাইবান্ধায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ‘ব্যবসায়ী সমাবেশ-২০২৬’ অনুষ্ঠিত

শিল্পের প্রসার, নতুন উদ্যোক্তা তৈরি ও সংগঠনের আজীবন সদস্য বৃদ্ধির লক্ষ্য নিয়ে গাইবান্ধায় জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ‘ব্যবসায়ী সমাবেশ-২০২৬’।

বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় জেলা শহরের মধ্যপাড়ায় অবস্থিত এম.এন কনভেনশন হলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আইবিডব্লিউএফ গাইবান্ধা জেলা শাখার সভাপতি মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. আব্দুল করিম এমপি।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আইবিডব্লিউএফ-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম। তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, নতুন উদ্যোক্তা তৈরি এবং শিল্পের টেকসই প্রসারে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। ব্যবসায়ীদের কল্যাণে ও একটি শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গঠনে সংগঠনটি কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মো. আনোয়ারুল ইসলাম রাজু, কেন্দ্রীয় সহকারী তথ্য ও প্রশিক্ষণ সম্পাদক মো. সেলিম রেজা, রংপুর জোনের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, গাইবান্ধা জেলা শাখার উপদেষ্টা বিশিষ্ট চিকিৎসক মো. আব্দুর রহিম ও মুহাম্মদ খায়রুল আমিন।

এছাড়াও বক্তব্য রাখেন গাইবান্ধা রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা নির্বাহী কমিটির সদস্য ফয়সাল কবির রানা, নাসিব গাইবান্ধা জেলা সভাপতি ইঞ্জি. মো. আমজাদ হোসেনসহ সফল উদ্যোক্তা ও ব্যবসায়ীবৃন্দ।

সমাবেশের সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সংগঠনের জেলা সেক্রেটারি মীর্জা শহিদুল ইসলাম মুরাদ ও আব্দুল বাসেত মন্ডল।

সমাবেশে জেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তারা অংশ নেন। বক্তারা ব্যবসা-বাণিজ্যের প্রসার, নতুন উদ্যোক্তা তৈরি এবং ব্যবসায়ীদের উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন। পাশাপাশি নতুন আজীবন সদস্য সংগ্রহের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর, ‘ক্রসফায়ার’ নিয়ে

Verified by MonsterInsights

গাইবান্ধায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ‘ব্যবসায়ী সমাবেশ-২০২৬’ অনুষ্ঠিত

আপলোডের সময় : 04:59:23 pm, Wednesday, 7 October 2026