সৌদির দুই বিমানবন্দরে হুথি হামলা: দুই নারীসহ নিহত ৩

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে ধারাবাহিক হামলা চালিয়েছে। গত ৬ অক্টোবর মঙ্গলবার আবহা আন্তর্জাতিক বিমানবন্দর এবং ৭ অক্টোবর বুধবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এসব পৃথক হামলা হয়। এই হামলায় মোট তিন বেসামরিক বিদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন এবং অন্তত ৩৬ জন আহত হয়েছেন।

আভা বিমানবন্দরে চালানো হামলায় মরক্কো ও আলজেরিয়ার দুই নারী নিহত হন এবং আরও ২৮ জন আহত হন। এদিকে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় সুদানের একজন নাগরিক নিহত এবং আটজন আহত হয়েছেন; আহতদের মধ্যে পাঁচজন সৌদি নাগরিক। সৌদি জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে তারা সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রেখে কাজ করছে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। সংস্থাটি বলেছে, ক্ষয়ক্ষতি পর্যালোচনা এবং যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ জন্য সংশ্লিষ্ট নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে ‘পূর্ণ সমন্বয় ও নিয়মিত যোগাযোগের মাধ্যমে’ কাজ করছে তারা।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি নিশ্চিত করেছেন যে, রিয়াদের উত্তরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা সম্ভব হয়েছে। এর পাশাপাশি ইয়েমেনের রাজধানী সানায় থাকা হুথিদের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি রিয়াদ বিমানবন্দরের কাছে আরামকোর তেল স্থাপনাগুলোতেও নিরাপত্তাবেষ্টনী জোরদার করা হয়েছে। চলতি সপ্তাহে রিয়াদ বিমানবন্দরের কাছে সৌদি রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি আরামকোর জ্বালানি ট্যাংক ও অন্যান্য সরঞ্জামের চারপাশে নতুন খাঁচার মতো নিরাপত্তাবেষ্টনী বসানো হয়েছে।

চলতি বছরের ১৮ সেপ্টেম্বর রিয়াদ বিমানবন্দর লক্ষ্য করে ছোড়া একটি সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি জোট বাহিনী ধ্বংস করেছিল। এর পরের দিন ১৯ সেপ্টেম্বর বিমানবন্দরের জ্বালানি সংরক্ষণ এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশে কালো ধোঁয়া দেখা গিয়েছিল। লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্তকারী কৌশলগত বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ইরান-সমর্থিত হুথি ও সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের বাহিনীর মধ্যে সংঘাত বর্তমানে চরম আকার ধারণ করেছে।

বুধবার ভোরে ইয়েমেনের এডেন বিমানবন্দরেও হুথিরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। তবে সে ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। উদ্ভূত এই নিরাপত্তা সংকটের প্রেক্ষিতে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস সৌদি আরবে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে এবং অধিকতর সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

সৌদির দুই বিমানবন্দরে হুথি হামলা: দুই নারীসহ নিহত ৩

আপলোডের সময় : 08:59:40 am, Thursday, 8 October 2026