কাতারে নয় মাসে ২৬ লাখ পর্যটক

চলতি বছরের প্রথম নয় মাসে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ২৬ লাখ ১৪ হাজার দর্শনার্থী কাতারে ভ্রমণ করেছেন। মঙ্গলবার কাতার ট্যুরিজমের দেওয়া এক পরিসংখ্যানে পর্যটন খাতের এই অগ্রগতির তথ্য নিশ্চিত করা হয়েছে। বিশেষ করে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)ভুক্ত দেশগুলো থেকে সর্বোচ্চ সংখ্যক পর্যটক কাতারে এসেছেন। এই অঞ্চল থেকে মোট ১০ লাখ ৬৯ হাজার মানুষ কাতারে পা রেখেছেন, যা মোট দর্শনার্থীর ৪০ দশমিক ৯ শতাংশ।

পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর মাসে পর্যটনের প্রবৃদ্ধি অব্যাহত ছিল। গত বছরের সেপ্টেম্বরে ২ লাখ ৭৩ হাজার পর্যটক এলেও, চলতি বছরের একই মাসে সংখ্যাটি বেড়ে ২ লাখ ৭৬ হাজারে দাঁড়িয়েছে। অর্থাৎ এক বছরের ব্যবধানে সেপ্টেম্বরে পর্যটক আসার হার ১ দশমিক ১ শতাংশ বেড়েছে।

এশিয়া ও ওশেনিয়া অঞ্চল থেকেও কাতারে পর্যটকের বড় একটি অংশ এসেছে। ৯ মাসে এ অঞ্চল থেকে প্রায় ৫ লাখ ৪৮ হাজার মানুষ ভ্রমণ করেছেন, যা মোট পর্যটকের ২১ শতাংশ। ইউরোপীয় দেশগুলো থেকে আসা দর্শনার্থীর সংখ্যা ৫ লাখ ৩৮ হাজার, অর্থাৎ মোট পর্যটকের ২০ দশমিক ৬ শতাংশ। এছাড়া আমেরিকা অঞ্চল থেকে ১ লাখ ৯০ হাজার (৭ দশমিক ৩ শতাংশ), অন্যান্য আরব দেশ থেকে ১ লাখ ৮৪ হাজার (৭ শতাংশ) এবং বিভিন্ন আফ্রিকান দেশ থেকে ৮৪ হাজার (৩ দশমিক ২ শতাংশ) পর্যটক কাতারে এসেছেন।

গত নয় মাসে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকদের এই ধারাবাহিক আগমন কাতারের পর্যটন খাতের ইতিবাচক অবস্থানের ইঙ্গিত দিচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

কাতারে নয় মাসে ২৬ লাখ পর্যটক

আপলোডের সময় : 10:51:16 am, Thursday, 8 October 2026