৩৪ লাখ শিশুর হাম-রুবেলা টিকাদানে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশে চলমান হাম-রুবেলার প্রাদুর্ভাব মোকাবিলায় ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৩৪ লাখ শিশুকে সুরক্ষার লক্ষ্যে দেশব্যাপী বিশেষ ক্যাচ-আপ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সরকারের টিকাদান কার্যক্রম আরও জোরদার করতে এবং নির্ধারিত বয়সী শিশুদের টিকার আওতায় আনতে আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফের মাধ্যমে এই সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র।

বুধবার (৭ অক্টোবর) রাজধানীর বনানীর কড়াইলের টিঅ্যান্ডটি খেলার মাঠে চলমান এই টিকাদান কর্মসূচি পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এরিক জিলান। মার্কিন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাই এক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্রের ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’র আওতায় এই কর্মসূচিতে কারিগরি ও আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

টিকাদান কর্মসূচি পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী। এছাড়া ইউনিসেফ বাংলাদেশের যোগাযোগ ও অ্যাডভোকেসি বিভাগের প্রধান মিগুয়েল মাতেওস মুনোজ এবং ইউনিসেফ বাংলাদেশের ইমিউনাইজেশন লিড রিয়াদ মাহমুদ এই কার্যক্রমে অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

৩৪ লাখ শিশুর হাম-রুবেলা টিকাদানে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

আপলোডের সময় : 10:57:14 am, Thursday, 8 October 2026