রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় নোবেল জয়ের খবর পেলেন অ্যান

সাহিত্যে ২০২৬ সালের নোবেল পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন কানাডার খ্যাতনামা কবি ও সাহিত্যিক অ্যান কারসন। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) সুইডিশ একাডেমি আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করে। নোবেল কমিটির পক্ষ থেকে যখন তাকে এই সুখবর জানানোর জন্য ফোন করা হয়, তখন তিনি নিজ রান্নাঘরে ঝাড়ু দিচ্ছিলেন। ৭৬ বছর বয়সী এই সাহিত্যিক বর্তমানে আইসল্যান্ডে বসবাস করছেন এবং ২০০৮ সালে তিনি দেশটির নাগরিকত্ব গ্রহণ করেন। প্রাচীন গ্রিক সাহিত্যকে আধুনিক রূপে নতুন ও অনন্য প্রকাশভঙ্গিতে তুলে ধরার স্বীকৃতিস্বরূপ তাকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত করা হয়েছে। নোবেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, যখন অ্যান কারসনকে সাহিত্যের সবচেয়ে বড় এই পুরস্কার অর্জনের খবর জানাতে ফোন করা হয়, তখন তিনি নিজ রান্নাঘর ঝাড়ু দিচ্ছিলেন। পরবর্তীতে স্বামীর কথায় তিনি কলব্যাক করলে জীবনের অন্যতম সেরা এই সংবাদটি জানতে পারেন। তার সাহিত্যকর্মে শব্দের নিখুঁত গভীরতা এবং প্রাচীন গ্রিকের সঙ্গে আধুনিক ভাষার এক অপূর্ব মেলবন্ধন দেখা যায়। অনুবাদ ও পুনর্নির্মাণ: প্রাচীন গ্রিক সাহিত্যের বিভিন্ন বইয়ের তার করা অনুবাদগুলো একেকটি স্বতন্ত্র শিল্পকর্ম হিসেবে সমাদৃত। এ ছাড়া অভিনেতা, নৃত্যশিল্পী ও থিয়েটার পরিচালকদের সঙ্গে যৌথ কাজের মাধ্যমে তিনি বৈশ্বিক সাহিত্য ও সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেছেন।

আইসল্যান্ডের পাবলিক ব্রডকাস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে কারসন জানান, নোবেল কমিটি থেকে তাকে একাধিকবার ফোন করা হয়েছিল, কিন্তু শুরুতে তিনি তা গ্রহণ করেননি। ব্যক্তিগত জীবনে তিনি ২০২৪ সালে জানিয়েছিলেন যে তিনি স্মৃতিভ্রমজনিত সমস্যায় ভুগছেন। ১৯৫০ সালে কানাডার টরন্টোতে জন্মগ্রহণ করা এই লেখক ১৯৮১ সালে ক্লাসিকসের ওপর তার ডক্টরাল থিসিস সম্পন্ন করেন। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে ২০০২ সালে প্রকাশিত সাপফোর কবিতার সংকলন ‘ইফ নট, উইন্টার’ এবং ২০১৫ সালে ইউরিপিডিসের নাটক ‘বাক্খাই’-এর অনুবাদ।

বিশ্বজুড়ে পরিচিতি পাওয়ার পেছনে ১৯৯৫ সালের সংকলন ‘গ্লাস আয়রনি অ্যান্ড গড’-এর অন্তর্ভুক্ত ‘দ্য গ্লাস অ্যাসে’ এবং ১৯৯৮ সালের পদ্যে রচিত উপন্যাস ‘অটোবায়োগ্রাফি অব রেড: এ নোবেল ইন ভার্স’ বিশেষ ভূমিকা রাখে। নিজের লেখনশৈলীতে নতুন ধারা তৈরি করা কারসন ২২টি ছোট পুস্তিকার সংকলন ‘ফ্লোট’ (২০১৬) এবং মঞ্চে উপস্থাপনা উপযোগী টেক্সট সংকলন ‘রং নর্মা’ (২০২৪) প্রকাশ করেছেন। ১৯০১ সালে শুরু হওয়ার পর এবার ১১৮তম বারের মতো সাহিত্যে নোবেল প্রদান করা হলো। এ পর্যন্ত মোট ১২২ জন সাহিত্যিক এই সম্মাননা পেয়েছেন, যার মধ্যে ১৮ জন নারী।

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় নোবেল জয়ের খবর পেলেন অ্যান

আপলোডের সময় : 10:05:40 am, Friday, 9 October 2026