
দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত মূল্যে শুক্রবার (৯ অক্টোবর) সকাল থেকে বিক্রি হচ্ছে এই মূল্যবান ধাতু। এতে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ৬৬৫ টাকা। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ২১ হাজার ২৮১ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৮৯ হাজার ৯৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৯৯৪ টাকা।
এর আগে গত সোমবার স্বর্ণের দাম কমানো হয়েছিল। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের ভরি ২ লাখ ১৮ হাজার ৮১৬ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা।
আগের দামের তুলনায় নতুন করে ২২ ক্যারেটের প্রতি ভরিতে ২ হাজার ৫৮৪ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ৪৬৫ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণে ভরিপ্রতি ১ হাজার ৪৯৬ টাকা বেড়েছে।
চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১২১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৫৯ দফা দাম বাড়ানো হয়েছে এবং ৬২ দফা কমানো হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ দফা দাম বাড়ানোর বিপরীতে ২৯ দফা কমানো হয়।
প্রতিনিধির নাম 

























