ক্যাশলেস লেনদেনে সচেতনতা বাড়াতে রূপসায় কৃষি ব্যাংকের র‌্যালি ও সমাবেশ

লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলা কিউআর কোড ব্যবহারে গ্রাহকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রূপসার কাজদিয়া শাখা বাংলাদেশ কৃষি ব্যাংকের আয়োজনে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ ই অক্টোবর) বিকেলে খুলনা জেলার রূপসা উপজেলা সদরে এ র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক কাজদিয়া শাখার ব্যবস্থাপক সঞ্জয় কুমার রায়।
এসময় উপস্থিত ছিলেন ব্যাংক কর্মকর্তা শবনম মুস্তারি, তপসী বিশ্বাস, মোঃ রাশিদুল ইসলাম, মোঃ মাসুম হাসান, নীতা সরকার, বিপ্র বিশ্বাস, অমিয় অধিকারী, শংকর বিশ্বাস, ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক এসএম আঃ মালেক, সমাজসেবক মিজানুর শেখ, বাজার বণিক সমিতির ওবায়েদ ফারাজী, সমাজসেবক জুলফিকার আলী, আবু তাহের মানিক ও আমজাদ হোসেন প্রমুখ।
বাংলা কিউআর (QR) কোডের মাধ্যমে মোবাইল ব্যাংকিং বা ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে দ্রুত ও সহজে অর্থ পরিশোধ করা যায়। এতে নগদ টাকা বহনের প্রয়োজন কমে এবং লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদভাবে সম্পন্ন করা সম্ভব। ক্যাশলেস লেনদেনের প্রসার ঘটলে সময় সাশ্রয়ের পাশাপাশি লেনদেনের স্বচ্ছতা বাড়ে এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গ্রাহকদের মধ্যে বাংলা কিউআর ব্যবহারের বিষয়ে সচেতনতা বাড়াতেই এ ধরনের র‌্যালি ও সমাবেশের আয়োজন করা হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

ক্যাশলেস লেনদেনে সচেতনতা বাড়াতে রূপসায় কৃষি ব্যাংকের র‌্যালি ও সমাবেশ

আপলোডের সময় : 10:01:49 pm, Friday, 9 October 2026