
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঠাকুরগাঁও জেলা ইউনিট কমান্ড এর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের আট গ্যালারি এলাকায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড ঠাকুরগাঁও জেলা ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর আয়োজনে এই নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড ঠাকুরগাঁও জেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব নূর করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার সদস্য সচিব নজরুল ইসলাম রনি, জে এইচ আলমগীর সহ অন্যান্যরা।
সভায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, একাত্তরের চেতনা এবং মুক্তিযোদ্ধাদের ভূমিকা নিয়ে আলোচনা করেন বক্তারা। একই সঙ্গে আসন্ন উপ-নির্বাচনে মির্জা ফয়সল আমীনের পক্ষে সমর্থন ও দোয়া কামনা করা হয়।
এ সময়ে মির্জা ফয়সল আমিন বলেন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবিলায় মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরো বলেন নির্বাচিত হলে নিজ আসনের মানুষের দাবিগুলোকে অগ্রাধিকার দিয়ে উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।
জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও প্রতিনিধি 






















