
কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে সাজু (৩০) নামের এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন বলে জানা গেছে। তাঁর পিতার নাম বাসার আলী। তাঁর বাড়ি জামালপুরে।
আজ শনিবার (১০ অক্টোবর) সকালে নিজের জমিতে কাজ করতে গেলে বিএসএফের গুলিতে তিনি আহত হন বলে জানা গেছে। এ ঘটনার পর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির পক্ষ থেকে পাল্টা গুলি ছোড়া হয়েছে বলেও জানা গেছে।
তবে আহত ব্যক্তির বর্তমান শারীরিক অবস্থা এবং বিজিবির পাল্টা গুলি ছোড়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জনিরুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি 



















