1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১২৫ বার

ইয়ুথ ডেস্কঃ বগুড়ার আদমদীঘিতে লাভলী বেগম ওরফে লিবেন (৩৩) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় তালশন গ্রামে স্বামীর শয়ন ঘরে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে। তবে লাভলীর পিতার দাবী মেয়ের জামাই এর নির্যাতনে তার মেয়ে আত্মহত্যা করেছে। মৃত লাভলী বেগম আদমদীঘি সদর ইউপির তালশন গ্রামের মাছ ব্যবসায়ী আবু কাশেম মন্ডলের স্ত্রী ও দুই সন্তানের জননী।

এ ঘটনায় লাভলী বেগমের বাবা আনছার আলী বাদি হয়ে থানায় আত্মহত্যায় প্ররোচিত সংক্রান্ত একটি মামলা করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আদমদীঘি উপজেলার তালশন গ্রামের তাছের আলীর ছেলে আবু কাশেমের সাথে একই উপজেলার উথরাইল জাহানাবাজ গ্রামের আনছার আলীর মেয়ের প্রায় ১৫ বছর পূর্বে বিয়ে হয়। তাদের দুটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকে সংসার জীবনে তাদের কলহ লেগেই থাকতো। গতকাল মঙ্গলবার সকালে স্বামী স্ত্রীর মধ্যে আবারো কলহ ও লাভলী বেগমকে শারীরিক নির্যাতন করে। বেলা সাড়ে ১১টায় লাভলী বেগমের স্বামীগৃহে শয়ন ঘরে ফ্যানের সাথে গলায় ওড়নার ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্বজনরা উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক লাভলী বেগমকে মৃত ঘোষনা করেন।

লাভলী বেগমের বাবা আনছার আলী বলেন, মঙ্গলবার সকালে তার মেয়েকে শারীরিক নির্য়াতন করার সংবাদ পেয়ে তালশন জামাই বাড়ি আসেন। ঘটনা জানার চেষ্টা করলে জামাই আবু কাশেম তাকে তাড়িয়ে দেয়। তার দাবী মেয়ে লাভলী বেগম শারীরিক নির্যাতন সহ্য করতে না পারায় সে আত্মহত্যা করেছে। এঘটনার পর থেকে স্বামী আবু কাশেম মন্ডল গা ঢাকা দিয়েছে।

আদমদীঘি থানার পুলিশ পরদির্শক (তদন্ত) একেএম মঈন উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন. মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়। এ ঘটনায় মৃত লাভলীর বাবা বাদি হয়ে স্বামী আবুল কাশের ও ভাসুর দুলাল মন্ডলের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচিত সংক্রান্ত একটি মামলা করেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights