রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হামলার ঘটনা ঘটেছে। রোববার টার্মিনাল-৪ লক্ষ্য করে চালানো এই হামলায় এক জন নিহত এবং অন্তত ১১ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। শনিবারের হামলার রেশ কাটতে না কাটতেই এই নতুন হামলার ঘটনায় টার্মিনালে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। সাম্প্রতিক এই ধারাবাহিক হামলায় গত এক সপ্তাহে রিয়াদের বিমানবন্দরে নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে পৌঁছেছে। ইয়েমেনে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, একটি অজ্ঞাত প্রজেক্টাইল বিমানবন্দরটির টার্মিনালে আঘাত হেনেছে। এছাড়া সৌদি জোটের পক্ষ থেকে পূর্বাঞ্চলীয় প্রদেশে একটি ড্রোন এবং খামিস মুশাইতে নিক্ষেপ করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রানওয়েতে থাকা বেশ কয়েকটি বিমানের খুব কাছে একটি প্রজেক্টাইল আঘাত হানায় আগুন ছড়িয়ে পড়ে। এর ফলে দ্রুত যাত্রীদের সরিয়ে বিমানবন্দর ত্যাগের নির্দেশ দেয়া হয়। এদিকে হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন ভাষণে জানিয়েছেন, রিয়াদের পাশাপাশি তারা পূর্বাঞ্চলীয় দাম্মামের বাদশাহ ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং আরামকোর দুটি তেল স্থাপনায় সফল হামলা চালিয়েছেন। সৌদি কর্তৃপক্ষ দাম্মামে আঘাতের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, তারা ক্ষয়ক্ষতির মাত্রা নিরুপণে কাজ করছে। হুতিরা সৌদি আরবের সব বিমানবন্দর এড়িয়ে চলতে বেসামরিক উড়োজাহাজগুলোকে সতর্ক করেছে এবং আক্রমণ বন্ধ না হলে ‘আরও ভয়াবহ পরিণতি’র হুমকি দিয়েছে।

পরিস্থিতি সামাল দিতে বৃটেন নাগরিকদের মদিনা ছাড়া সৌদি আরবের অন্য কোনো বিমানবন্দরে জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। মার্কিন বিমান চলাচল কর্তৃপক্ষও সৌদি আকাশসীমায় চলাচলে সতর্কতা জারি করেছে। এছাড়া রিয়াদের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে পাঠদান বন্ধ রেখে আগামী বৃহস্পতিবার পর্যন্ত অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাল্টা পদক্ষেপ হিসেবে সৌদি জোট জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তারা ইয়েমেনে ১২৪ দফা বিমান হামলা চালিয়েছে।

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১

আপলোডের সময় : 10:19:39 am, Monday, 12 October 2026