
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এক বিবৃতিতে জানিয়েছে, সৌদি আরবের মক্কা ও মদিনা বাদে দেশটির অন্যান্য সব বিমানবন্দর ও আকাশসীমা তাদের হামলার লক্ষ্যবস্তু। গোষ্ঠীটি এই সতর্কবার্তাকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে। তাদের সাফ কথা, কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত বিমানবন্দরের পাল্টা বিমানবন্দর, অবরোধের বিপরীতে অবরোধ এবং উত্তেজনা বাড়ানোর নীতিতে তারা অটল থাকবে। রোববার এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেয় হুথিরা।
এর আগে শনিবার সৌদি আরবের রিয়াদের একটি বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সেই হামলায় অন্তত ১৩ জন প্রাণ হারান। এর পরপরই রোববার রিয়াদের বাদশা খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারো হামলার ঘটনা ঘটে। সর্বশেষ এই হামলায় একজন নিহত এবং ১১ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।
প্রতিনিধির নাম 

























