নাটোরে জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার করল পুলিশ

নাটোর রেলস্টেশনের ওয়েটিং রুম থেকে নিখোঁজ হওয়া জার্মান পর্যটক কিরিল ল্যান্ডার উইবারের ল্যাপটপটি শেষ পর্যন্ত উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। রবিবার রাতে নাটোর শহরের কাপুড়িয়াপট্টি এলাকায় অভিযান চালিয়ে অন্তর কুমার সাহা নামের এক যুবকের কাছ থেকে ল্যাপটপটি জব্দ করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে অন্তর এবং তার বাবা অমল কুমার সাহাকে জিজ্ঞাসাবাদ করলেও, প্রাথমিক তদন্তে চুরির সঙ্গে তাদের সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে পুলিশ। বিষয়টি রবিবার রাত ১০টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে জানান পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। এ সময় নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমানসহ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক জানান, ল্যাপটপটি উদ্ধারে পুলিশের একাধিক বিশেষ দল কাজ করেছে। নাটোর থেকে লালমনিরহাট পর্যন্ত বিভিন্ন রেলস্টেশনে তল্লাশি চালানো হয় এবং প্রযুক্তির সহায়তায় ডিভাইসটির অবস্থান শনাক্ত করা হয়। উদ্ধার হওয়া ল্যাপটপটি সংক্রান্ত ঘটনার প্রেক্ষাপট ব্যাখ্যা করে পুলিশ জানায়, অন্তর কুমার সাহার বাবা অমল কুমার সাহা গত বৃহস্পতিবার সকালে নওগাঁ যাওয়ার উদ্দেশ্যে তিতুমীর এক্সপ্রেস ট্রেনে উঠেছিলেন। ট্রেনটি মাধনগর এলাকা অতিক্রম করার সময় তিনি ল্যাপটপ ভর্তি ব্যাগটি একটি আসনের নিচে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে সেই ব্যাগটি নিজের কাছে রেখে তিনি নওগাঁর শ্বশুরবাড়িতে চলে যান এবং বিষয়টি তার ছেলেকে জানান। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ল্যাপটপটি উদ্ধার করে নিয়ে আসে। এজন্য তিনি নাটোর রেলস্টেশনে প্লাটফর্মের ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন।

এর আগে, ঐতিহাসিক স্থান পরিদর্শনের উদ্দেশ্যে জার্মান নাগরিক কিরিল ল্যান্ডার উইবার বগুড়া থেকে সান্তাহার হয়ে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে নাটোর পৌঁছান। তার পরিকল্পনা ছিল নাটোর থেকে ট্রেনে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার। এই যাত্রাবিরতিকালে নাটোর রেলস্টেশনে এক রেলকর্মীর পোশাক পরা ব্যক্তির সাথে তার পরিচয় হয়। সেই ব্যক্তির ওপর বিশ্বাস রেখে কিরিল ল্যান্ডার উইবার তার ল্যাপটপ ও ক্যামেরা ভর্তি ব্যাগটি রেখে এটিএম বুথে টাকা তুলতে যান। ফিরে এসে তিনি দেখেন ওই ব্যক্তি ব্যাগটিসহ উধাও হয়ে গেছে। এ ঘটনায় গত বুধবার রাতে নাটোর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন এই জার্মান পর্যটক। পুলিশ ঘটনার তদন্তে নামে এবং শেষ পর্যন্ত ল্যাপটপটি উদ্ধার করতে সক্ষম হয়। কিরিলের সাথে বগুড়া থেকে আসা রেলের কর্মচারীর পোশাক পরা এক ব্যাক্তির সাথে সক্খতা গড়ে ওঠে কিরিলের। ফিরে এসে ব্যাগ ও সেই কর্মি যুবকটি কিরিলের ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ নিয়ে কৌশলে পালিয়ে যায়।

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

নাটোরে জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার করল পুলিশ

আপলোডের সময় : 11:23:56 am, Monday, 12 October 2026