গাইবান্ধায় ৬০ অসহায় ও দুস্থের মাঝে ২ লাখ ৯০ হাজার টাকার চেক বিতরণ

গাইবান্ধায় জেলা পরিষদের পক্ষ থেকে ৬০ জন অসহায়, দরিদ্র, দুস্থ ও সুবিধাবঞ্চিত নারী-পুরুষের মাঝে ২ লাখ ৯০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে প্রশাসকের কক্ষে এ চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপকারভোগীদের হাতে চেক তুলে দেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।

এ সময় জেলা পরিষদের অফিস সহকারী ইসমাইল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন। চেক বিতরণকালে জেলা পরিষদের প্রশাসক সহায়তাপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।

আর্থিক সহায়তা পেয়ে উপকারভোগীরা জেলা পরিষদের প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা জানান, সরকারের এ সহায়তা তাঁদের কঠিন সময়ে কিছুটা স্বস্তি দেবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পাঠ্য বইয়ে বিতর্ক: এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি, গচ্চা ১৭ কোটি টাকা

Verified by MonsterInsights

গাইবান্ধায় ৬০ অসহায় ও দুস্থের মাঝে ২ লাখ ৯০ হাজার টাকার চেক বিতরণ

আপলোডের সময় : 09:52:26 pm, Tuesday, 13 October 2026