মোংলায় ৩ টন নিষিদ্ধ পলিথিন উদ্ধার: ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

মোংলায় এক অভিযান চালিয়ে ৩ হাজার কেজি (প্রায় ৭৪ মন) নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে অবৈধ পলিথিন বিক্রি ও সংরক্ষণের দায়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
​মঙ্গলবার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৌর শহরের প্রধান বাজার এলাকার ডাঃ আঃ সামাদ সড়কে অবস্থিত ‘মেসার্স রাকিবুল এন্টারপ্রাইজ’-এ এই অভিযান চালানো হয়।
​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত উক্ত প্রতিষ্ঠানে তল্লাশি চালায়। পরবর্তীতে ব্যবসায়ী বাবুল মোল্লার দোকান এবং মাকড়ঢোন এলাকার নিজ বাসভবনে যৌথ তল্লাশি চালিয়ে মোট ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার ও জব্দ করা হয়। পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে ব্যবসায়ী বাবুল মোল্লাকে ৩০ হাজার টাকা আর্থিক জরিমানা করে আদালত।
​অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার সুমী। অভিযানকালে বাগেরহাট পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ দেলোয়ার হোসেনসহ স্থানীয় পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
​পরিবেশ রক্ষায় ও ক্ষতিকারক পলিথিন বন্ধে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পাঠ্য বইয়ে বিতর্ক: এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি, গচ্চা ১৭ কোটি টাকা

Verified by MonsterInsights

মোংলায় ৩ টন নিষিদ্ধ পলিথিন উদ্ধার: ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

আপলোডের সময় : 10:36:21 pm, Tuesday, 13 October 2026