ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা, নিহত ২

দক্ষিণ ইয়েমেনের এডেন শহরে আল-মাশিক প্রেসিডেন্সিয়াল প্যালেস লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। এ ঘটনায় দুই নিরাপত্তাকর্মী প্রাণ হারিয়েছেন বলে ইয়েমেনের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে। হামলার তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স ও আলজাজিরা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় ইয়েমেনের তথ্যমন্ত্রী মুয়াম্মার আল-ইরিয়ানি জানান, প্রাসাদের প্রাঙ্গণ লক্ষ্য করে মোট পাঁচটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ইয়েমেন সরকারের দুজন কর্মকর্তাও রাজপ্রাসাদ প্রাঙ্গণে ক্ষেপণাস্ত্র আঘাত হানার বিষয়টি নিশ্চিত করেছেন।

আলজাজিরা জানিয়েছে, রাজপ্রাসাদটিতে পাঁচটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত করলেও তাত্ক্ষণিকভাবে বিস্তারিত ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি। তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার নিশ্চিত করেছে যে ঘটনার সময় প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সব সদস্য সম্পূর্ণ নিরাপদ ছিলেন।

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা, নিহত ২

আপলোডের সময় : 08:54:26 am, Friday, 16 October 2026