ধার চাইতে কাতার বিমান উপহার দেয়: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্টের ব্যবহৃত বিশেষ বিমান বহর ‘এয়ার ফোর্স ওয়ানের’ জন্য কাতারের কাছে একটি বিমান ধার চেয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দেশটির আমির বিমানটি ধার না দিয়ে যুক্তরাষ্ট্রকে সরাসরি উপহার হিসেবে প্রদান করেন বলে দাবি করেছেন ট্রাম্প। গত বুধবার (১৪ অক্টোবর) অ্যারিজোনা অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণাকালে দেওয়া এক বক্তব্যে তিনি এ তথ্য প্রকাশ করেন। ট্রাম্প বলেন, ‘আমরা এটি ধার নিতে চেয়েছিলাম। ট্রাম্প ঘটনাটি বর্ণনা করে বলেন, ‘তিনি বললেন, না, না, না, না, না, না।

বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প জানান, মার্কিন রাষ্ট্রপ্রধানদের জন্য বর্তমানে ব্যবহৃত উড়োজাহাজগুলোর বয়স প্রায় ৩৫ বছর হয়ে গেছে এবং সেগুলো বেশ পুরোনো। নতুন বিমান বহরে যুক্ত হতে সময় লাগবে। তাই সাময়িকভাবে ব্যবহারের উদ্দেশে তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির কাছে একটি বোয়িং ৭৪৭ বিমান ধার নেওয়ার অনুরোধ জানান। ট্রাম্প আমিরকে একজন সম্মানিত, তরুণ ও অর্থশালী ব্যক্তি হিসেবে উল্লেখ করেন। কারণ আমাদের বিমানগুলোর বয়স ৩৫ বছর।’। তিনি আরও বলেন, ‘আমি কাতারের রাষ্ট্রপ্রধানকে ফোন করলাম—তিনি অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি, দারুণ মানুষ, তরুণ, সুদর্শন।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, তিনি ফোনালাপে অনুরোধ করেছিলেন যেন যুক্তরাষ্ট্র ও মার্কিন বিমান বাহিনীর পক্ষ থেকে ৭৪৭ বিমানটি কিছুদিন ব্যবহারের সুযোগ দেওয়া হয়। নতুন বিমান আসার আগ পর্যন্ত এটিকে ‘এয়ার ফোর্স ওয়ান’ হিসেবে পরিচালনার পরিকল্পনা ছিল। তবে কাতারের আমির শেখ তামিম বন্ধুত্বের খাতিরে বিমানটি ধার দিতে অস্বীকৃতি জানান এবং মার্কিন সরকারের জন্য সেটি স্থায়ী উপহার হিসেবে গ্রহণ করার প্রস্তাব দেন। ট্রাম্প বলেন, ‘আমি তাকে বললাম, তামিম, যদি সম্ভব হয়, তবে যুক্তরাষ্ট্র ও আমাদের বিমান বাহিনীর পক্ষ থেকে আমি কি আপনার ৭৪৭ বিমানটি কিছু দিনের জন্য ধার নিতে পারি।

কাতারি আমিরের এই প্রস্তাবে সম্মতি জানিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষে বিমানটি গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জনসভায় বলেন, কেউ যখন বড় উপহার দেয়, তখন ধন্যবাদ জানিয়ে তা গ্রহণ করাই স্বাভাবিক। বিমানটি উপহার পাওয়ার পর কৃচ্ছ্রতাসাধন ও কৃতজ্ঞতা প্রকাশের স্বাভাবিক নিয়ম মেনে তিনি তা সানন্দে গ্রহণ করেছেন।

মার্কিন বিমান বাহিনী ইতোমধ্যেই কাতারের কাছ থেকে পাওয়া এই বিমানের নাম দিয়েছে ‘ভিসি-২৫বি’। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বহরে ২০২৮ সালে দুটি নতুন বোয়িং যুক্ত হওয়ার কথা রয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী সেই দুটি নতুন বিমান যুক্ত না হওয়া পর্যন্ত কাতারের প্রদান করা এই বিমানটিই ব্যবহার করবে মার্কিন যুক্তরাষ্ট্র।

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

ধার চাইতে কাতার বিমান উপহার দেয়: ট্রাম্প

আপলোডের সময় : 09:00:07 am, Friday, 16 October 2026