যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা: ৩ শিশুসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ওরেগনের বেন্ড শহরের সিলভার রেল এলিমেন্টারি স্কুলে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টা ৫৯ মিনিটে জরুরি সহায়তা চেয়ে প্রথম কল পাওয়ার পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত তৎপর হয়। এ হামলায় তিনজন শিশুসহ মোট পাঁচজন নিহত হয়েছেন, যার মধ্যে একজন শিক্ষকও রয়েছেন। নিহত শিশুদের বয়স পাঁচ, আট ও ১১ বছর বলে নিশ্চিত করেছেন বেন্ড পুলিশ প্রধান মাইক ক্রান্টজ।

পুলিশ জানিয়েছে, এই হামলায় সাত বছর বয়সি এক শিশু এবং ৫৪ বছর বয়সি এক শিক্ষক গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বেন্ডের সেন্ট চার্লস মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। হামলাকারী হিসেবে বেন্ডেরই ১৬ বছর বয়সি এক কিশোরকে শনাক্ত করা হয়েছে, যে ঘটনাস্থলেই নিহত হয়েছে। তদন্তকারীদের প্রাথমিক তথ্যানুযায়ী, ওই কিশোর বিদ্যালয়ের তালাবদ্ধ দরজায় গুলি চালিয়ে জোরপূর্বক ভেতরে প্রবেশ করেছিল। সে আগে কখনো এই স্কুলে শিক্ষার্থী হিসেবে ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা: ৩ শিশুসহ নিহত ৫

আপলোডের সময় : 09:48:54 am, Friday, 16 October 2026