মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে কাতার ও জার্মানির কূটনৈতিক আলোচনা

মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং সমুদ্রপথে চলাচলের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে চলমান কূটনৈতিক উদ্যোগের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে কাতার। এই লক্ষ্যে আঞ্চলিক নিরাপত্তা ও উত্তেজনা নিরসনে আন্তর্জাতিক প্রচেষ্টাকে আরও বেগবান করার ওপর জোর দিয়েছে দোহা।

বুধবার রাজধানী দোহায় জার্মানির পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী গেজা আন্দ্রেয়াস ফন গেয়ারের সঙ্গে বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে আঞ্চলিক অস্থিরতা কমাতে দুই দেশের কূটনৈতিক সমন্বয় বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

নিরাপত্তা ও প্রতিরক্ষার পাশাপাশি অর্থনীতি ও বিনিয়োগের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতেও পারস্পরিক সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং উত্তেজনা প্রশমনে কূটনৈতিক চ্যানেলের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর উভয় পক্ষ গুরুত্বারোপ করেছে বলে জানিয়েছে আলজাজিরা।

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে কাতার ও জার্মানির কূটনৈতিক আলোচনা

আপলোডের সময় : 10:50:12 am, Friday, 16 October 2026