পাবনার সাঁথিয়ায় উৎসবমুখর পরিবেশে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাবনার সাঁথিয়া উপজেলার ইছামতী নদীতে শুক্রবার বিকেলে গ্রামীণ লোকজ ঐতিহ্যের অংশ হিসেবে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। পৌরসভা এলাকার আফতাবনগর ছেচানিয়া ব্রিজ সংলগ্ন নদীর দুই পাড়ে লক্ষাধিক দর্শক উপস্থিত হয়ে এ আনন্দঘন মুহূর্ত উপভোগ করেন। নানা বয়সের মানুষের অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। শুক্রবার (১৬ অক্টোবর ) বিকেলে পৌরসভাধীন আফতাবনগর ছেচানিয়া ব্রিজ সংলগ্ন ইছামতী নদীতে আয়োজন করা হয় এই বর্ণাঢ্য প্রতিযোগিতার। এ নৌকা বাইচ প্রতিযোগিতা ১২ টি নৌকা অংশ গ্রহন করেন। নদীর তীরজুড়ে জমায়েত হয় লক্ষাধিক মানুষ।

প্রতিযোগিতাটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব ও কর্মসংস্থান) সাইয়েদ আবদুল্লাহ। আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আল হাসান আসিফ, সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সালাউদ্দিন খান পিপিএম এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মল্লিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এদিন প্রতিযোগিতায় মোট ১২টি নৌকা অংশ নেয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে ‘এরশাদ ফাইটার্স’ বিজয়ী হয়ে প্রথম স্থান অধিকার করে পুরস্কার লাভ করে। নদীর তীরে সমবেত হাজার হাজার মানুষের উপস্থিতিতে আয়োজিত এই প্রতিযোগিতাটি গ্রামীণ বাংলার চিরায়ত উৎসবের আবহ ফিরিয়ে আনে।

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

পাবনার সাঁথিয়ায় উৎসবমুখর পরিবেশে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপলোডের সময় : 09:10:57 am, Saturday, 17 October 2026