​শরতের রেশ কাটতে না কাটতেই ব্লুমিং সান স্কুলে চমকপ্রদ বিজ্ঞান মেলা: প্রশংসায় ভাসছে প্রতিষ্ঠানটি

সাম্প্রতিক স্মরণীয় শরত উৎসবের সাফল্য ও আনন্দের রেশ কাটতে না কাটতেই আবারও নতুন চমক নিয়ে হাজির হলো রাজধানীর খিলক্ষেতের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ‘ব্লুমিং সান স্কুল’। কোমলমতি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মেধার বিকাশ ঘটাতে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল জমকালো ‘বিজ্ঞান মেলা-২০২৬’।

একের পর এক মানসম্মত ও আনন্দঘন আয়োজনের মাধ্যমে বিদ্যালয়টি এখন পুরো এলাকাজুড়ে অভিভাবক ও শিক্ষানুরাগীদের মুখে মুখে প্রশংসিত হচ্ছে এবং জনপ্রিয়তার শীর্ষস্থানে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে।

​শিক্ষার্থীদের পুঁথিগত বিদ্যার পাশাপাশি ব্যবহারিক শিক্ষায় দক্ষ করা এবং বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা জাগিয়ে তুলতেই দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিদ্যালয়ের সভাপতি এ. টি. এম. জসিম উদ্দিন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ না থেকে বাস্তব জীবনে বিজ্ঞানের প্রয়োগ শেখাই আধুনিক শিক্ষার আসল উদ্দেশ্য। ব্লুমিং সান স্কুল সবসময় শিক্ষার্থীদের সামগ্রিক মেধা বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ।” উদ্বোধনী পর্ব শেষে আমন্ত্রিত অতিথি, শিক্ষক ও অভিভাবকবৃন্দ শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং খুদে বিজ্ঞানীদের নিখুঁত কাজ দেখে মুগ্ধ হন।

​মেলায় শিক্ষার্থীরা পরিবেশ, শক্তি ও জীবনবিজ্ঞানের ওপর অত্যন্ত সময়োপযোগী ও উদ্ভাবনী সব প্রজেক্ট প্রদর্শন করে। বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবিলায় ‘গ্রিন হাউজ ও আমাদের পরিবেশ’, ভবিষ্যৎ শক্তি সংকট নিরসনে ‘বিকল্প বিদ্যুৎ উৎপাদন’ এবং রসায়নের ব্যবহারিক রূপ হিসেবে ‘তড়িৎ বিশ্লেষণ’ প্রজেক্টগুলো সকলের বিশেষ নজর কাড়ে। এ ছাড়া পরিকল্পিত নগরায়ণের বার্তা নিয়ে ‘টেকসই শহরায়ণ’, উদ্ভিদ বিজ্ঞানের ‘আলোক ও অন্ধকার পর্যায়’ এবং সুস্বাস্থ্য বজায় রাখতে ‘খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতা’ বিষয়ক চমৎকার সব প্রদর্শনী উপস্থাপন করে খুদে বিজ্ঞানীরা।

​বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক জনাব আসিফ ইশতিয়াক এবং প্রধান শিক্ষক জনাব এইচ এম সাইফুল ইসলামের বলিষ্ঠ নেতৃত্ব ও সার্বিক নির্দেশনায় এই আয়োজনটি এক অনন্য উচ্চতা পায়। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ত্রিবেণী সঙ্গমে আয়োজিত এই মেলা খিলক্ষেত ও আশেপাশের এলাকায় ব্লুমিং সান স্কুলের সুনাম ও গ্রহণযোগ্যতা আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

​শরতের রেশ কাটতে না কাটতেই ব্লুমিং সান স্কুলে চমকপ্রদ বিজ্ঞান মেলা: প্রশংসায় ভাসছে প্রতিষ্ঠানটি

আপলোডের সময় : 08:02:10 pm, Saturday, 17 October 2026