1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঝিকরগাছা জুয়েলারী মালিক সমিতির নির্বাচনে সভাপতি অলোক ও সম্পাদক সমীর - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| ভোর ৫:০৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঝিকরগাছা জুয়েলারী মালিক সমিতির নির্বাচনে সভাপতি অলোক ও সম্পাদক সমীর

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৯৫ বার

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় জুয়েলারী মালিক সমিতির নির্বাচনে সভাপতি অলোক দত্ত ও সাধারণ সম্পাদক নির্বাচিত সমীর কুমার চক্রবর্তী হয়েছেন। সর্বমোট ভোটার ৭৭জন ভোটারদের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ ৩পদে ৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

বুধবার সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত নির্বাচন হওয়ার কথা থাকলেও বেলা ২টার মধ্যে শতভাগ ভোট আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে পৌর সদরের ২নং ওয়ার্ডের বোডঘাট রোডস্থ সমিতির অস্থায়ী কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে অলোক দত্ত ৩৯ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী সুকদেব সরকার পেয়েছেন ৩৬ ভোট। সাধারণ সম্পাদক পদে সমীর কুমার চক্রবর্তী ৫০ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আবুল কালাম আজাদ (মনা) পেয়েছেন ২৭ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে দিপক কুমার সরকার ৪২ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী ইলিয়াস হোসেন পেয়েছেন ৩৪ ভোট। সভাপতি পদে ০২ ও সাংগঠনিক সম্পাদক পদে ০১ ভোট বাতিল হয়েছে। উক্ত নির্বাচনে নির্বাচনী কর্মকর্তার দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক মুসতাক আহমেদ ও সহকারী অধ্যাপক মৃনাল কান্তি দত্ত। এছাড়াও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সুকুমার সরকার, স্বপন বিশ্বাস, বাবুল নন্দী, সাইদুর রহমান, জগন্নাথ সরকার।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com